২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবি উপাচার্যকে ক্যারিয়ার ক্লাবের ফুলেল শুভেচ্ছা

বাকৃবি প্রতিনিধি: ৮ মে ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবি উপাচার্যকে ক্যারিয়ার ক্লাবের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সঙ্গে বাকৃবি ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ, সগযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিলসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেথ্য, আগামী ৯ তারিখ বাকৃবিতে ব্রাক ব্যাংকের আয়োজনে ও বাউসিসির সহযোগীতায় ‘ক্যারিয়ার টক’ সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।