২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন

বাসস ৫ মে ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন

গোপালগঞ্জে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বি ধান-১০২ ও বি ধান ৮১  জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ দিবস পালিত হয়।

এতে রামদিয়া গ্রামের কৃষক পাবুল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার আবু জাফর।

অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  আয়োজক সংগঠনের  কমিউনিটি ফার্ম উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন খান, কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার ত্রিনাথ বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।