ধামরাইয়ে কৃষি জমিতে মাটি কাটায় ৬ ভেক্যু জব্দ
ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে এলাকায় প্রভাব খাটিয়ে তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় ৬টি খনন যন্ত্র (ভেক্যু) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।
জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমিতে ভেক্যু দিয়ে ইট ভাটায় মাটি সরবরাহ করা জন্য প্রায় ১৫ একর জায়গা জুড়ে মাটি কাটছিল। এসময় এলাকায় অভিযান চালিয়ে ৬ ভেক্যু মেশিন জব্দ করেন।
এর আগেও বিভিন্ন এলাকায় অভিযান ১০ টির মতো ভেক্যু জব্দ করা হয়েছিল। তখন জরিমানার আওতায় এনে জব্দকৃত ভেক্যু পরে ছেড়ে দেয়া হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, ফসলি জমির মাটি কাটায় মাদারপুর এলাকা থেকে ৬টি এস্ককেভেটর (ভেক্যু) জব্দ করা হয়েছে। কৃষি জমি সুরক্ষা করতে নিয়মিত আমাদের এই অভিযান চলবে। সেই সাথে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, জব্দকৃত ভেক্যু বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতায় রাখা হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।