২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

তাপপ্রবাহে পুড়ছে ৮ অঞ্চল, গরম কমার ‘সুখবর’ নেই

এগ্রিবার্তা ডেস্ক ১ এপ্রিল ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
তাপপ্রবাহে পুড়ছে ৮ অঞ্চল, গরম কমার ‘সুখবর’ নেই

 কয়েক দিনের তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এপ্রিল মাস আসার আগেই তাপমাত্রা ঠেকেছে ৪১ ডিগ্রিতে। দেশের বেশিরভাগ অংশজুড়ে বইছে তাপপ্রবাহ। এমন অবস্থায় গরমের যন্ত্রণা থেকে আপাতত রক্ষা পাওয়ার কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে।

সরকারি সংস্থাটি জানিয়েছে, সারাদেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকতে পারে।

তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার ‘সিনপটিক’ অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।