২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

সিকৃবির নতুন ছাত্র পরামর্শক অধ্যাপক সামিউল আহসান

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিকৃবির নতুন ছাত্র পরামর্শক অধ্যাপক সামিউল আহসান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ছাত্র পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার (তুষার)।

সোমবার (১৭ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি অধ্যাপক ড. মোঃ এমদাদুল হকের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালক

এছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. সামিউল আহসান বলেন,

"বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করা এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ নেওয়াই আমার প্রধান কাজ।"

এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ড. সামিউল আহসান বগুড়া জেলার ধুনট উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী ড. নাহিদ আরজুমান বানু ৩৩তম বিসিএস (প্রাণী সম্পদ) কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।