২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ঝিনাইদহে ১৬০০ কৃষক পাচ্ছেন আউশ ধানের সার-বীজ

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ঝিনাইদহে ১৬০০ কৃষক পাচ্ছেন আউশ ধানের সার-বীজ

ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, দুই দিনে সদর উপজেলার ১,৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৮ মেট্রিক টন বীজ ও ৩২ মেট্রিক টন সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, "আমাদের লক্ষ্য কৃষকদের উৎসাহিত করা এবং আউশ ধানের আবাদ বৃদ্ধি করা। আশা করি, এ কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।