২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হিলিতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

এগ্রিবার্তা ডেস্ক ২১ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হিলিতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

দিনাজপুরের হিলিতে আউশধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ের ৩০০ কৃষকের মধ্যে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়েছে।

কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে তাদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মধ্যে এসব তুলে দেন।  প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।  সেই সঙ্গে কিভাবে এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সেই সর্ম্পকে অবগত করেন কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটিরিনারি সার্জন ডা. মোনতাসির মামুন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মাহেবুর রহমানসহ অনেকে। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।