২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

আসিফ ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১৪ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. আখতারুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারহান নাদিম ফাহিম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাকৃবি ক্যারিয়ার ক্লাবের ওই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

এবারের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ড. মো. শহীদুর রহমান ও ড. এ. কে. এম. আবদুল্লাহ আল-আমিন। অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতাস রায়, আমেনা আক্তার, স্বীকৃতি বর্মণ, শাদমান সামিন, নাজিয়া সুলতানা ও অর্ণব সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবু নোমান মো. সিয়াম ও মো. ইফতেখার চৌধুরী ইফতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান দিনা।

এছাড়াও যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে গ্রানিসা মারেক, জাহিদ হাসান, ফাহিম জামান, অনিমেষ সাহা বাপ্পী ও রেজাউল ইসলাম শাকিল দায়িত্ব পালন করবেন। মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে আছেন মো. ফারদিন আহসান, মো. নাবিউল হক, রিয়াদিল জান্নাত, মো. জুবায়ের বিন ফারুক ও মো. মোস্তাক আবিদ স্বপ্নীল। গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহমিদা ফারাহ রিতু, বিশ্বাস মনন রহমান, ফারিয়া আফরিন প্রমি, জি. এম. একরামুল হক রাব্বি ও মায়েশা ফারজানা মৃদুলা।
 

আসিফ ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।