বাকৃবি ক্যাম্পাসকে রক্তের রাজনীতিমুক্ত চায় শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তাঁদের ক্যাম্পাস হবে সন্ত্রাসমুক্ত। কোনো ধরনের রক্তাক্ত রাজনীতি এখানে স্থান পাবে না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার পুনরাবৃত্তি তাঁরা বাকৃবিতে দেখতে চান না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার জায়গা নেই।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল— "ভয়কে জয় কর, কুয়েটকে রক্ষা কর", "কুয়েট তোমার ভয় নাই, জুলাই-আগস্ট ভুলি নাই", "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।