২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

পার্বতীপুরে কৃষি মেলার উদ্বোধন

এগ্রিবার্তা ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পার্বতীপুরে কৃষি মেলার উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা খালেদ বিন মনছুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। উপসহকারী কৃষি অফিসার আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মো. সাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার, মো. আলী রুবেলসহ ইউনিয়নের অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তারা।

মেলা উদ্বোধনের আগে কৃষি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় মোট ১৫টি স্টল রয়েছে, যেখানে স্থানীয় কৃষকদের জন্য উন্নত কৃষি প্রযুক্তি ও কন্দাল ফসল চাষের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রায় শতাধিক উপকারভোগী কৃষক মেলায় অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা পাচ্ছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।