শেকৃবিতে ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির শাখা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের অনুমোদনে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হবে।
শাখা সভাপতি আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মুবাশ্বির সালেহীন কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন করা হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।