২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বশেমুরকৃবির নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে

এগ্রিবার্তা ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বশেমুরকৃবির নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে

গাজীপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ (বশেমুরকৃবি) এখন থেকে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত হবে। বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতির অনুমোদনের পর, ‘বাংলাদেশ গেজেট’ অধ্যাদেশ নং ০৫, ২০২৫ এর অধীনে এই পরিবর্তন আনয়ন করা হয়। সংশোধিত আইনের ২ ধারায় বলা হয়েছে, ১৯৯৮ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ হিসেবে প্রতিস্থাপিত হবে। একইসঙ্গে ইংরেজি নামও পরিবর্তন করে ‘Gazipur Agricultural University’ করা হয়েছে।

নতুন নামকরণের ঘোষণার পর, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠানে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাংকিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও, অন্যান্য আন্তর্জাতিক র‍্যাংকিংয়েও প্রতিষ্ঠানটি গৌরবজনক অবস্থানে রয়েছে। ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।