২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

গদখালীর ফুল চাষের জনক শের আলী সরদার আর নেই

এগ্রিবার্তা ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
গদখালীর ফুল চাষের জনক শের আলী সরদার আর নেই

যশোরের ঝিকরগাছার পানিসারা গ্রামের বিশিষ্ট ফুলচাষি শের আলী সরদার (৭৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "দুই মাস আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। কিছুদিন চিকিৎসার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল।"

শের আলী সরদারের হাত ধরেই বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের সূচনা হয়। ১৯৮২ সালে তিনি ৩০ শতক জমিতে রজনীগন্ধা ফুলের চাষ শুরু করেন, যা পরবর্তীতে পুরো গ্রাম এবং দেশজুড়ে ফুল চাষে উৎসাহিত করে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য অনুযায়ী, বর্তমানে যশোরের প্রায় ছয় হাজার কৃষক ফুল চাষের সঙ্গে যুক্ত। দেশের বাজারে বিক্রি হওয়া ফুলের প্রায় ৭০ শতাংশই যশোরের বিভিন্ন অঞ্চল থেকে আসে।

বুধবার আসরের নামাজের পর পানিসারার হাড়িয়া মোড়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই খ্যাতনামা ফুলচাষিকে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।