প্রায় দেড়শ আসন বাড়াল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ের মোট আসন সংখ্যা ৪৩১ থেকে বাড়িয়ে ৫৮০ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পর্যালোচনা করা হয় এবং যৌক্তিক দাবিগুলো অনুমোদন দেওয়া হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম বলেন, সিকৃবিকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।