২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সবজি রপ্তানিতে চমক বগুড়ার

এগ্রিবার্তা ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সবজি রপ্তানিতে চমক বগুড়ার

বগুড়ায় উৎপাদিত সবজি এবার বিশ্ববাজারের পথে। চলতি বছরে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, নেপাল, শ্রীলংকা, বাহরাইনসহ ১০টি দেশে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন সবজি রপ্তানি করা হচ্ছে। এতে আলু, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ ও টমেটোসহ বিভিন্ন জাতের সবজি অন্তর্ভুক্ত রয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বগুড়া থেকে প্রায় ১ লাখ ৬ হাজার মেট্রিক টনের বেশি সবজি রপ্তানি হয়েছিল। প্রতি বছর রপ্তানি তালিকায় নতুন নতুন সবজি যোগ হচ্ছে, যা বগুড়ার কৃষকদের জন্য অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে।

বগুড়াকে উত্তরাঞ্চলের সবজির ভাণ্ডার বলা হয়, কারণ এখানকার উর্বর জমিতে শীত ও গ্রীষ্ম—দুই মৌসুমেই বিপুল পরিমাণ সবজি উৎপাদন হয়। জেলায় প্রতি বছর শীতকালীন ২৮ ধরনের এবং গ্রীষ্মকালীন ২০ ধরনের সবজি উৎপাদিত হয়।

চলতি বছর ২৮ হাজার মেট্রিক টন আলু, ৩ হাজার মেট্রিক টন বাঁধাকপি, ২ হাজার ৬০০ মেট্রিক টন মিষ্টি কুমড়া, ২০০ মেট্রিক টন কাঁচা মরিচ এবং ২০০ মেট্রিক টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানিয়েছেন, এখানকার সবজির গুণগতমান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে। এতে কৃষকরা আরও বেশি সবজি চাষে আগ্রহী হচ্ছেন, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার উর্বর মাটিতে সবজির উৎপাদন সবচেয়ে বেশি হয়, যা রপ্তানিতে বড় ভূমিকা রাখছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।