খামারি অ্যাপস: কৃষক নিজেই ঠিক করতে পারবেন কীটনাশক ও সারের ব্যবহার
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কৃষকদের জন্য ‘খামারি’ নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা জমিতে দাঁড়িয়ে ফসল নির্বাচন, সার প্রয়োগ ও কীটনাশকের সঠিক পরিমাণ নির্ধারণে সহায়তা করবে।
এই অ্যাপের মাধ্যমে কৃষক নির্দিষ্ট জমির মাটির ধরন ও পরিবেশ অনুযায়ী কোন ফসল ভালো ফলন দেবে, কী পরিমাণ সার প্রয়োজন এবং কীটনাশক কতটা ব্যবহার করা উচিত তা জানতে পারবেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “আমাদের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তা অনেকেরই জানা নেই। আমরা চাল উৎপাদনে অনেকদূর এগিয়েছি। তবে পরপর দুটি বন্যার কারণে কিছু চাল আমদানি করতে হয়েছে। তবে যদি বোরো ফসল ভালো হয়, আমদানির প্রয়োজন কমবে।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত সার ব্যবহার মাটির জন্য ক্ষতিকর। ‘খামারি’ অ্যাপ ব্যবহার করলে কৃষক সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে পারবেন। নতুন ধরনের সার ডিওপি ব্যবহার করলে ইউরিয়া সারের প্রয়োজনও কমবে।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।