বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিককে সেল সম্পাদক হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন করেছে। বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নোটিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল সই করেছেন।
নোটিশে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য এই সেলটি গঠন করা হয়েছে, যার সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিক সহ আরও ১২ জন সদস্য রয়েছেন।
এদের মধ্যে সদস্যরা হলেন: মো. সোহেল রানা, কাজী নাফিস সোয়াদ, মো. আনাছ বিন সোলাইমান, সিফাত হাসান সাকিব, মো. রাকিব বিন আমীন, মো. মিথুন আলি, সাদিয়া জান্নাত জুসি, ফারজানা আক্তার নুপুর, মো. দেলোয়ার হোসাইন সাঈদী, ছাব্বির হোসেন রিজন, শরীফুল ইসলাম, এবং সাইফ ইসলাম রাতুল।
এ বিষয়ে সেলের সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, "দেশের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের সংগঠন কার্যকরী পদক্ষেপ নেবে। আমরা কৃষকদের কম খরচে লাভবান করার চেষ্টা করছি এবং সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে একটি সমৃদ্ধ কৃষিব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি, ইনশাআল্লাহ।"
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীও সেলটির অংশ হিসেবে যুক্ত আছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।