২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সাতক্ষীরায় ক্লাইমেট—স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

এগ্রিবার্তা ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সাতক্ষীরায় ক্লাইমেট—স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এই মেলার উদ্বোধন করা হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

মেলার প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. ফ.ম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, ঢাকার উপপরিচালক ড. মো. শাখাওয়াত হোসেন শরিফ, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপ্রধান প্রস্তুতকারক মো. সাদেকুর রহমান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এবং উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক।

মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তিন দিনব্যাপী এই কৃষি মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে, যেখানে কৃষি প্রযুক্তির নতুন উদ্ভাবন ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে প্রদর্শনী করা হচ্ছে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।