২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

আর বাধা নেই গাঁজা চাষে, বড় সিদ্ধান্ত ভারতের হিমাচলে

এগ্রিবার্তা ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
আর বাধা নেই গাঁজা চাষে, বড় সিদ্ধান্ত ভারতের হিমাচলে

হিমাচল প্রদেশ সরকার গাঁজা চাষ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে গাঁজা চাষের অনুমোদন দিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে চাষ হবে শুধু গবেষণার জন্য, যা পরিচালনা করবে চৌধুরী সারওয়ান কুমার কৃষি বিশ্ববিদ্যালয় এবং ড. ওয়াইএস পারমার হর্টিকালচার নৌনি বিশ্ববিদ্যালয়।

গাঁজা একটি নেশাদ্রব্য হলেও এর ঔষধি গুণ অসংখ্য। তাই, রাজ্য সরকার মনে করছে, সঠিক গবেষণার মাধ্যমে গাঁজার এই গুণাগুণ অর্থনৈতিক উন্নতির নতুন পথ খুলে দিতে পারে। ২০২৩ সালের এপ্রিলে রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগির নেতৃত্বে গঠিত একটি কমিটি এ বিষয়ে সুপারিশ করে।

বিশ্বের বহু দেশেই গাঁজা চাষ বৈধ। ইউরোপ ও আমেরিকার পাশাপাশি থাইল্যান্ডও গাঁজা চাষকে বৈধতা দিয়েছে। তবে ভারতের কোনও রাজ্যে এখনো গাঁজা চাষ বা সেবন বৈধ নয়। এ প্রেক্ষিতে হিমাচল প্রদেশে গবেষণার স্বার্থে আংশিকভাবে গাঁজা চাষের এই উদ্যোগ বিরোধী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।