কুড়িগ্রামে ট্রান্সপ্লান্টারে বোরো চাষ শুরু
কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীনসহ আরও অনেকে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, "কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উন্নত করার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে কম সময়ে ও কম খরচে অধিক জমিতে চাষাবাদ করা সম্ভব। সরকারের ভর্তুকি কার্যক্রমের ফলে কৃষকরা সমলয় পদ্ধতিতে সুবিধা পাচ্ছেন, যা কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।"
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ লাখ টাকা প্রণোদনার মাধ্যমে ৬৪ জন কৃষক ব্রিধান-৯১ জাতের ধান ৫০ একর জমিতে রোপণ করেছেন। ট্রে পদ্ধতিতে উৎপন্ন চারা ২৫ দিনের মধ্যে রোপণ সম্পন্ন হয়েছে এবং ৬০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা সম্ভব হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।