পাহাড়ে বাড়ছে হানিকুইন জাতের আগাম আনারস চাষ
রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাহাড়ে আগাম আনারস চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষত নানিয়ারচর উপজেলার পাহাড়ি এলাকায় ‘হানিকুইন’ জাতের আনারসের চাষ বাড়ছে। রসালো ও সুমিষ্ট স্বাদের জন্য এই আনারসের চাহিদা ক্রমবর্ধমান।
প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই বাজারে পাওয়া যাচ্ছে হানিকুইন জাতের আগাম আনারস। মৌসুমের আগেই উৎপাদিত হওয়ায় কৃষকরা এর থেকে ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। ফলে পাহাড়ি কৃষকদের মধ্যে এ আনারস চাষের প্রতি আগ্রহ বাড়ছে।
নানিয়ারচরে উৎপাদিত আনারস সংগ্রহ করতে বিভিন্ন এলাকার পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসছেন। এই আনারস সারা দেশে ছড়িয়ে পড়ছে পাইকারদের মাধ্যমে।
বুড়িঘাট এলাকার কৃষক মো. মামুন মিয়া জানান, তার বাগানে উৎপাদিত প্রতিটি আনারস ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে। তিনি আশা করছেন, এবার প্রায় ১০ লক্ষ টাকার আনারস বিক্রি করবেন।
নানিয়ারচর কৃষি কর্মকর্তা তপু আহমেদ বলেন, আধুনিক চাষ পদ্ধতি ও হরমোন ব্যবহারের মাধ্যমে মৌসুমের আগেই আনারস উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ বছর নানিয়ারচরে ১ হাজার ১ শত হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে, যা থেকে কৃষকরা ভালো ফলনের আশা করছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।