২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কালাইয়ে ড্রাগন চাষ করে ব্যাপক সাফল্য এনেছে তমাল

এগ্রিবার্তা ডেস্ক ২ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কালাইয়ে ড্রাগন চাষ করে ব্যাপক সাফল্য এনেছে তমাল

জয়পুরহাট জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগী বাজারের পশ্চিম পাশে মোসলেমগঞ্জ-পাঠানপাড়া রাস্তার দক্ষিণে বৈরাগীহাট সানসাইন কেজি স্কুল এন্ড জুনিয়র হাইস্কুল সংলগ্ন প্রায় ২ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে ব্যাপক লাভের সম্ভাবনা দেখছেন ইঞ্জিনিয়ার ইয়ামিন হোসেন তমাল। বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি কারিগরি শিক্ষা গ্রহন করে এখন কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন তিনি।

জন্মস্থান বগুড়া শহরে হলেও তমাল এর শ্বশুর বাড়ী কালাই উপজেলার বোড়াই গ্রামে সেই সুযোগে এলাকার মাটি উর্বর হওয়ার কারণে সেখানে প্রায় ৬ বিঘা জমি বর্গা নিয়ে বিগত ০৪ বছর ধরে আপেল বরই, মালটা, আম, লেবু, পেয়ারা, তরমুজ, মিষ্টি লাউ চাষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ গাছের নার্সারি করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ২০২৩ সালে ড্রাগন চাষ করে ১ বিঘা জমিতে ২ লক্ষ টাকা লাভ করেছেন।

চলতি বছর খরচ বাদে বাজার ভালো থাকলে ৪ লক্ষ টাক মুনাফা করবেন বলে তিনি আশাবাদী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মালটা চাষের পাশের জমিতে ব্যাপক হারে ড্রাগন চাষ করেছেন "মেসার্স তাননিম এগ্রো" খামারের শ্রমিক আব্দুল হান্নান বলেন আমাদের সাথে সে নিজেও নিয়মিত সকল ফসল পরিচর্যা করেন এবং প্রযুক্তির প্রয়োগসহ ইঞ্জিনিয়ার হলেও নিজেই কৃষি কাজ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন-এরকম শিক্ষিত যুবকেরা কৃষিতে এগিয়ে আসলে বেকার সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটবে। ইয়ামিন হোসেন তমাল জানান, সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারবেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।