ঝিনাইদহে নিরাপদ খেজুরের রস ও গুড় উৎপাদন বিষয়ক কর্মশালা
ঝিনাইদহ জেলায় খেজুর গাছের আধুনিক পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও উচ্চমানের গুড় উৎপাদন নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এই কর্মশালায় অংশ নেন জেলার প্রায় একশ’ উদ্যোক্তা ও খেজুর গাছী।
বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), পাবনার ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন।
বিএসআরআই-এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ এসএম সোহরাবউদ্দিন, যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এবং জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়।
কর্মশালার শেষে, খেজুর গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণে বিশেষ অবদানের জন্য জেলার কয়েকজন উদ্যোক্তা ও গাছীকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।