২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নতুন শিক্ষাবর্ষে বাকৃবির নবীনদের যাত্রা শুরু ৬ জানুয়ারি

এগ্রিবার্তা ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নতুন শিক্ষাবর্ষে বাকৃবির নবীনদের যাত্রা শুরু ৬ জানুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এর আগে, ৪ জানুয়ারি সকাল ১০টায় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আয়োজন করা হবে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর), বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৫ জানুয়ারি নবীন শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক ও হলভিত্তিক পরিচিতি সভার আয়োজন করা হবে। এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।