জাতিসংঘে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার আহ্বান
বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ইতালিতে বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর ও আধুনিকীকরণের ফলে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যদিও জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমির হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রয়েছে।
তিনি মঙ্গলবার (২০ নভেম্বর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএওয়ের মহাপরিচালক ড. চু ডং ইউয়ের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন।
রাষ্ট্রদূত ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন এবং বৈশ্বিক জরুরি সংকটের সময়ে কৃষিপণ্য রপ্তানি অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা জোরদারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
তিনি বলেন, "বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।" রাষ্ট্রদূত এফএওয়ের মহাপরিচালকের কাছে গ্রামীণ জীবনমান উন্নয়নে ড. মুহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়েও অনুরোধ জানান।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।