চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৯৮৯০ কেজি পোনা
চট্টগ্রামে আগস্ট মাসের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত ২০৯৬ জন মাছ চাষিকে ৯৮৯০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এই পোনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের আগস্টে একটানা ভারী বর্ষণ ও বন্যার ফলে চট্টগ্রামের ১৫ উপজেলার মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কিছুটা সহায়তা করার জন্য সরকারিভাবে বিনামূল্যে এসব মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এর আগে, বন্যার ক্ষয়ক্ষতির প্রণোদনা হিসেবে বাঁশখালী, হাটহাজারী, সন্দীপ, সাতকানিয়া ও আনোয়ারা উপজেলায় ৯১০ জন মাছ চাষির মাঝে ৬ লাখ টাকার ১ হাজার ৪৪১ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছিল।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।