২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
প্রাণীসম্পদ

ফার্মারস অ্যাসোসিয়েশন: দুধ-মাংসের দাম বাড়ছে কেন?

এগ্রিবার্তা ডেস্ক ২১ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফার্মারস অ্যাসোসিয়েশন: দুধ-মাংসের দাম বাড়ছে কেন?

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন দেশের দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখতে এবং সাশ্রয়ী মূল্যে জোগান দিতে খামারিদের সহযোগিতার দাবি জানিয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করা হয়।

এ সময় বক্তারা ডেইরি ও ফ্যাটেনিং খামারের জন্য কৃষি বিদ্যুতের বিল প্রতি ইউনিট ৫.৪০ টাকা এবং গরুর ফার্মের জন্য প্রতি ইউনিট ১১-১৪ টাকা করার দাবি জানান। এছাড়া, পানির বিলসহ সকল বিল কৃষির আওতায় আনার, খামারিদের জন্য গো-খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানসহ সাত দফা দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে খামারিদের সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।