প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু’র নতুন উপাচার্য
ট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্মগ্রহণ করা প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং পরবর্তীতে এনাটমিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।
২০০১ সালে সিভাসুতে প্রভাষক হিসেবে যোগদান করা প্রফেসর লুৎফুর রহমান শিক্ষকতা ও গবেষণায় ২৪ বছর ধরে নিয়োজিত রয়েছেন। তিনি চারবার এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন।
নতুন উপাচার্য নিযুক্ত হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।