সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫, বেড়েছে ৯.৬৫%
২০২৩-২৪ সালের সুন্দরবন জরীপে মোট ১২৫টি বাঘ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ২০১৮ সালের তুলনায় বাঘের সংখ্যা ১১টি বেড়েছে, যা ৯.৬৫ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়াও, ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জরীপের মাধ্যমে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪ পাওয়া গেছে। ২০২৩-২৪ সালের জরীপে ২১টি বাঘ শাবকের ছবি তোলা হলেও শাবকগুলোকে চূড়ান্ত সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।
উপদেষ্টা জানান, জরীপের কাজ সম্পন্ন করতে ৬০৫টি গ্রীডে ১,২১০টি ক্যামেরা স্থাপন করা হয়েছিল এবং ৩৬৮টি গ্রীড থেকে বাঘের ছবি পাওয়া গেছে। মোট ৭,২৯৭টি বাঘের ছবি সংগ্রহ করা হয়, যা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি।
বাঘের সংখ্যা বৃদ্ধির এই খবরকে সরকারের বাঘ সংরক্ষণ কার্যক্রমের ফলাফল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।