২৮ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

বাকৃবি প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৫ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি পূর্ববর্তী প্রক্টর প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশনামা অনুযায়ী, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শরীফ-আর-রাফিকে বাকৃবির প্রোক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক হিসেবে তার নিজ অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

আদেশনামায় আরও বলে হয়েছে, প্রোক্টর দায়িত্ব পালনকালে প্রচলিত নিয়মে মাসিক সাত হাজার পাঁচশত টাকা হারে মাসিক দায়িত্বভাতা প্রাপ্য হবেন।

এর আগে অধ্যাপক অধ্যাপক শরীফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বারেস) সহযোগী পরিচালক পদ দায়িত্ব পালন করেছিলেন। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে ওই দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টরের দায়িত্ব ও অব্যাহতির আদেশ ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে।


বাকৃবি প্রতিনিধি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।