দেবীগঞ্জে দেশের বড় জলপাইয়ের হাট: দিনে বিক্রি ৫০ লাখ টাকা
জলপাইয়ের এই বাণিজ্যকে ঘিরে হাটে দুই শতাধিক শ্রমজীবীর কর্মসংস্থান তৈরি হয়েছে। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক জলপাই বাছাই, পরিষ্কার ও ট্রাকে বোঝাইয়ের কাজ করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত জলপাই বাছাই ও বোঁটা ছাড়িয়ে প্রতিদিন ৩০০ টাকা মজুরি পাচ্ছেন সাবিত্রী দাসের মতো শ্রমজীবী নারীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলায় প্রায় তিন হেক্টর জমিতে জলপাই চাষ হচ্ছে। কৃষি বিভাগের প্রত্যাশা, এই বাণিজ্য স্থানীয় অর্থনীতিতে আরও ভূমিকা রাখবে। তবে বাজারে জলপাই সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। ফলে কেনাবেচার পরপরই দ্রুততম সময়ে কাঁচা ফল ট্রাকে করে বিভিন্ন জেলায় পাঠাতে হয়। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা হাটের জায়গা সম্প্রসারণ এবং সরকারি উদ্যোগে একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, হাটের জায়গা সম্প্রসারণের জন্য অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে একটি হিমাগার স্থাপনের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে যোগাযোগ রাখা হবে।
ডেস্ক রিপোর্ট
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।