২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

এগ্রিবার্তা ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান ঢাকা জেলার ধামরাইর বেষ্টবদিয়া গ্রামের মো. আব্দুর কাদেরের ছেলে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান ষোলঘর এলাকায় খালখনন কর্মসূচির সাইট পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে যশোরগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পরেন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।