১৩ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

হাদিকে গুলির প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

এগ্রিবার্তা ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হাদিকে গুলির প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো’, ‘বুকের ভেতর অনেক ঝড় , বুক পেতেছি গুলি করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘খুনি ধর, জেলে ভর’, ‘ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘সন্ত্রাসীরা হামলা করে, ইনটেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘আমাদের জুলাই যোদ্ধা, সহযোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠ আমরা সর্বদাই শুনতে পাই, যিনি সংসদে দাঁড়িয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবেন, আমাদের সেই সহযোদ্ধার কণ্ঠস্বরকে পতিত স্বৈরাচার এবং ভারতীয় গুপ্তচর সন্ত্রাসীরা চায় দমিয়ে রাখতে। তাই আজকে সন্ত্রাসীরা সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে গুলি করে টার্গেট কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। তবে আমরা বলতে চাই- যারাই আমাদের সহযোদ্ধাদের গুলি করার চেষ্টা করবে, দমন করার চেষ্টা করবে তারা হয়তো ভুলে যাচ্ছে, শুধু হাদি ভাই একজন নয়। হাদি ভাইয়ের মতো শত শত হাদি ভাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিচ্ছবি এখনো বিরাজমান। তারা কতজন হাদিকে দমন করতে পারবে?’

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।