২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ

এগ্রিবার্তা ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। কাতলটি বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।


স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক সোমবার সন্ধ্যায় মাছটি ধরেন।

তিনি  গণমাধ্যমকে বলেন, 'কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লা ডিপো এলাকায় ছোট মাছ ধরার জন্য কেচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে নামি। হঠাৎ জালে বড় একটা কাতল মাছ ধরা পড়ে।'

তীরে এসে মেপে দেখেন মাছটির ওজন ২৩ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

জেলে উজ্জ্বল মল্লিক আরও বলেন, 'এর আগেও আমার জালে ১২ আর ১৩ কেজি ওজনের মাছ ধরা পড়েছিল।'

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।