২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যারিয়ার

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০

এগ্রিবার্তা ডেস্ক ৭ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। করপোরেশনের যুগ্ম পরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো—ব্যবস্থাপক, প্রকৌশলী, তৃতীয় প্রকৌশলী, প্রশাসনিক অফিসার, সহকারী মার্কেটিং অফিসার, চতুর্থ প্রকৌশলী, ফোরম্যান, সহকারী হিসাবরক্ষক, ক্যাশিয়ার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও নার্সারি সহকারী।

এর আগে, ৫ ডিসেম্বর এসব পদে লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে টেলিটকের মাধ্যমে এসএমএস যোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি করপোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।