২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস

এগ্রিবার্তা ডেস্ক ১২ অক্টোবর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস

জেলার ইন্দুরকানী উপজেলার কচাঁ নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

অভিযানে এক হাজার মিটার ইলিশ ধরার জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।

জব্দকৃত জাল উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে এবং মেরিন ফিসারিজ অফিসার মো. আইনুল নিশাত ও নৌ পুলিশের তত্ত্বাবধানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারি এ নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। (বাসস)

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।