২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

এগ্রিবার্তা ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকায়। সোমবার  সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।

এর আগে, ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, জেলের কাছ থেকে সরাসরি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় ক্রয় করি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনেছেন। 

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।