জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি পরিবার
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার জুলাই আন্দোলনে শহীদ মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
তিনি বলেন, সহিংসতা ও অস্থিরতা কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ এবং দাবি আদায়ের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও সমবেদনার চর্চা আরও প্রসারিত হোক-এটাই আমাদের কাম্য।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।