২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

জুলাই স্মরণে দুই দিবস উদযাপন করবে বাকৃবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি ৮ জুলাই ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
জুলাই স্মরণে দুই দিবস উদযাপন করবে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরকার ঘোষিত ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম।


তিনি জানান, মঙ্গলবার (০৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জাতীয় দুই দিবস উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো. শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড মো. আব্দুল আলীম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো রুহুল আমিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। দিবস দুইটি উদযাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি শীঘ্রই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলেও জানা তিনি।


এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। আমি নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানাই।

 

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।