২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

দেশে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমন সিদ্ধান্ত দেশের মাঠ পর্যায়ে বাস্তবায়নে সারাদেশেই নার্সারীগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাকিতায় নওগাঁর রাণীনগর উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারীতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উপজেলার চারটি নার্সারীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি-ব্যক্তি মালিকানা নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্নবাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়নের একটি নার্সারীতে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার, নার্সারী মালিক প্রমুখ।

এ সময় বাড়ির আশেপাশে কিংবা ফসলের জমির আইল দিয়ে রোপন করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুতই নিজ দায়িত্বে এই ক্ষতিকর গাছগুলো কেটে ফেলার পরামর্শও প্রদান করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।