বাকৃবিতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা নির্দেশনা
সম্প্রতি পার্শ্ববর্তী দেশগুলোয় করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশ্যে সচেতনতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী দেশগুলোয় করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্যান্য দেশেও এর বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতামূলক ভ্রমণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ অনুসরণ করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হলো
- বারবার প্রয়োজন অনুযায়ী কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।
- নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
- আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে।
- অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
- হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু অথবা কাপড় ব্যবহার করে নাক-মুখ ঢেকে রাখুন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।