২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

সিরাজগঞ্জে ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

এগ্রিবার্তা ডেস্ক ২০ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্দেশে।

সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা তুহিন আলম। অভিযানে সহায়তা করে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের একটি চৌকস দল।

অভিযানে প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত পলিথিনের মালিক আসাদুল ইসলাম, রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী বলেন, “সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষায় সবার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।