২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

মোবাইল অ্যাপের মাধ্যমে মাছের উৎপাদন নিয়ন্ত্রণ করা যাবে: মাসুদা খানম

এগ্রিবার্তা ডেস্ক ৮ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মোবাইল অ্যাপের মাধ্যমে মাছের উৎপাদন নিয়ন্ত্রণ করা যাবে: মাসুদা খানম

ঢাকা থেকে বসেই কোনো দূরবর্তী অঞ্চলের মৎস্য খামার নিয়ন্ত্রণ করার সুযোগ খুব শিগগিরই আসছে। এমন সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম।

বুধবার (৭ মে) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আঞ্চলিক কর্মশালায় তিনি এই তথ্য জানান।

মাসুদা খানম বলেন, দেশের বেশ কিছু জেলায় নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে মোবাইল অ্যাপসের মাধ্যমে মৎস্য খামার ব্যবস্থাপনা সম্ভব হবে।

এই অ্যাপে থাকবে:

  • খামারে মাছের সংখ্যা দেখার সুবিধা
  • খাবার সরবরাহের অটোমেশন
  • স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেম, যেখানে নির্দিষ্ট সময় ও পরিমাণ অনুযায়ী মাছকে খাবার দেওয়া হবে।
  • এই অ্যাপটির মাধ্যমে মাছ চাষ হবে নিরাপদ, বিজ্ঞানসম্মত ও খরচ-সাশ্রয়ী। প্রকল্পটি বাস্তবায়িত হবে ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য খামারি, মাছ ব্যবসায়ী, ফিড ডিলারসহ অন্তত শতাধিক অংশগ্রহণকারী।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।