২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

বজ্রপাতের সময় নিরাপদ থাকতে যা করবেন

এগ্রিবার্তা ডেস্ক ২২ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বজ্রপাতের সময় নিরাপদ থাকতে যা করবেন

এপ্রিল থেকে জুন মাস, অর্থাৎ বাংলা চৈত্র থেকে আষাঢ়—এই সময়টাকেই বলা হয় বজ্রপাতের মৌসুম। সাম্প্রতিক বছরগুলোতে এই সময়ে বজ্রপাতে প্রাণহানির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা বারবারই জনগণকে বজ্রপাতের সময় নিরাপদ থাকার পরামর্শ দিয়ে আসছেন। বজ্রপাত সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। আর এই সময়টুকু যদি আপনি সচেতন থাকেন, তবে একটি জীবন বাঁচাতে পারেন।

জেনে নিন বজ্রপাত থেকে নিরাপদ থাকার ১২টি কার্যকর পরামর্শ:

  • বজ্রপাতের সময় বাড়ির ভেতর থাকুন। ঝড় শুরু হলে ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
  • উঁচু গাছপালা, মোবাইল টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি বা ধাতব স্তম্ভ থেকে দূরে থাকুন।
  • ফাঁকা মাঠে থাকলে কানে আঙুল দিয়ে, পায়ের আঙুলের ওপর ভর দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
  • শিশুদের বাইরে খেলতে দেবেন না, বাড়ির ভেতর রাখুন।
  • বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজসহ সব বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে দিন এবং সুইচ বন্ধ রাখুন।
  • খোলা জায়গা বা মাঠে অনেকজন একসঙ্গে থাকলে আলাদা হয়ে যান—একসঙ্গে থাকা বিপজ্জনক।
  • উঁচু ভবনের ছাদে উঠবেন না, নিচতলা বা দালানের ভেতর আশ্রয় নিন।
  • যদি বাইরে যেতে হয়, রাবারের জুতা পরে যান—রাবার বিদ্যুৎ প্রতিরোধ করে।
  • নদী, পুকুর, ডোবা বা যেকোনো জলাশয় থেকে দূরে থাকুন।
  • ছাউনিবিহীন নৌকা বা ট্রলারে মাছ ধরবেন না। থাকলেও নৌকার ছাউনির নিচে আশ্রয় নিন।
  • গাড়িতে থাকলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখবেন না।
  • বজ্রপাতের পূর্বাভাস থাকলে পূর্বেই নিরাপদ স্থানে চলে যান।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতা থাকলে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নিয়মিত প্রচারণা চালানো দরকার।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।