৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ইলিশ মাছের বাজারে নতুন উদ্যোগ নিয়েছে। তারা ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ মাত্র ৬০০ টাকা কেজি দরে বিক্রি করবে। রোববার দুপুরে কারওয়ান বাজারের বিএফডিসি ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
জানা গেছে, মোট ৮৫০ কেজি ইলিশ মাছ বিক্রি করা হবে, যা ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রিত হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কম দামে সাধারণ মানুষের কাছে ইলিশ মাছ পৌঁছে দেওয়া। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। কর্মসূচির স্লোগান, ‘স্বাদে গন্ধে অতুলনীয়-ইলিশ কিনে হোন ধন্য’।
এই ইলিশ মাছ বঙ্গোপসাগর থেকে ফিশিং জাহাজের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।