ঢাকা, ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

মৃত্তিকার নতুন ডিজি ড.বেগম সামিয়া সুলতানা



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

agribarta

কৃষি মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নতুন  মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ফিল্ড সার্ভিসেস উইংয়ের ডিরেক্টর ও প্রকল্প পরিচালক (সিসিবিএস) জনাব ড. বেগম সামিয়া সুলতানা। তিনি বিসিএস কৃষি ক্যাডারের ১৫তম ব্যাচের একজন চৌকস ও দক্ষ কর্মকর্তা। 

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস কৃষি ক্যাডারভুক্ত কর্মকর্তা ড.বেগম সামিয়া সুলতানা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক (সিসিবিএস), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয় কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

নবনিযুক্ত মহাপরিচালক সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আগামীর কৃষি -কৃষক ও মাটির উন্নয়নে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ